শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

নোয়াখালীতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

নোয়াখালীতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:
অদ্য রবিবার (৯ নভেম্বর) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরানো হয়।

নোয়াখালী জেলায় কর্মরত এসআই (নিরস্ত্র) শ্রী রাম চন্দ্র ভট্টাচার্য বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে উন্নীত হন। এ উপলক্ষে তাঁকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন নোয়াখালী জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।

র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান শেষে পুলিশ সুপার নবপদোন্নত কর্মকর্তা শ্রী রাম চন্দ্র ভট্টাচার্যকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের সেবা প্রদানে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোহাম্মদ ইব্রাহীমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭