শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

কক্সবাজার পৌর বিএনপি'র উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কক্সবাজার পৌর বিএনপি'র উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
প্রিন্ট নিউজ

আনছারুল হক কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

শনিবার বিকেলে কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএন পি সহ সভাপতি মরহুম ছুরত আলম সওদাগর সহ নিহত নেতাকর্মীদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ০৩( সদর -ঈদগাও- রামু)আসনের সাবেক সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর যাবত আন্দোলন সংগ্রাম করছে কিন্তু অন্যদিকে কিছু রাজনৈতিক দল সংস্কারের কথা বলে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে তাই তারা এখন গণভোট নিয়ে আন্দোলন করতেছে।
তিনি আরো বলেন, আওয়ামী সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল।কারণ তারা জানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা কোনদিন ক্ষমতায় আসতে পারবে না তাই তারা মানুষকে ভোটকেন্দ্র থেকে দূরে রেখে কারচুপি মাধ্যমে বারবার ক্ষমতায় এসেছিল।
লুৎফুর রহমান কাজল আর ও বলেন ,সারা বাংলাদেশের শান্তির প্রিয় মানুষ তাদের কোন ষড়যন্ত্রে আর পা দেবে না এবং সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ রুখে দেবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি র ৩১দফা সংস্কার প্রস্তাব দেশের তরুণ সমাজ সহ সকল স্তরের মানুষের জন্য মানুষের অন্যান্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। যার মাধ্যমে বেকারদের জন্য ভাতা সহ নারীদের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের ভাতার ব্যবস্থা উল্লেখ করা হয়েছে।
তিনি শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে বলেন, গবেষণামূলক এবং যুগ উপযোগ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে।
তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
স্মরণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন , জনাব শাহাবুদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী ,আবুল কাশেম,অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম সহ আরো অনেকে।
উক্ত স্মরণ সভার সঞ্চালনা দায়িত্বে ছিলেন জনাব ফজল আহমদ।
পরে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭