শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

শাহবাগে পুলিশের সঙ্গে প্রাথমিক শিক্ষকদের সংঘর্ষে আহত ১২০ জন

শাহবাগে পুলিশের সঙ্গে প্রাথমিক শিক্ষকদের সংঘর্ষে আহত ১২০ জন
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

রাজধানী ঢাকা শাহবাগে তিন দফা দাবিতে আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে ১২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন।

এর আগে, আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষ হয়, শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দেয় পুলিশ, এতে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ, পরে বিকেল সাড়ে চারটার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

আহত শিক্ষকরা হলেন, তোফাজ্জল হোসেন, সানাউল্লাহ পাটোয়ারী, মো. মামুন, মোসাম্মৎ নুসরাত, আজিম উদ্দিন, মো. ফরিদ, হারুন অর রশিদ, মো. রফিক, শরিফুল ইসলাম, মো. সিদ্দিক, মো. আনোয়ার, আব্দুর রশিদ, মো. করিম, সাইফুল ইসলাম রনি, নূরে আলম, নুরুজ্জামান, মনিরুজ্জামান, জিনহাদি হাসান, গাউস আজম, আক্তার হোসাইন, আনোয়ার হোসাইন, আশরাফুল ইসলাম, আরিফ হোসাইন, সুমন মিয়া, মিয়া মনিরুজ্জামান, মো. ওয়াসিম, আবু বক্কর, শাহিনুজ্জামান, মোস্তফা কামাল, মো. ইমতিয়াজ, মো. জাহাঙ্গীর, হেলাল মনিরুজ্জামান, বোরহান উদ্দিন, মো. রাকিব, মো. ইউসুফ, মো. হেলাল, মো. ইকবাল, মো. হাবিব, মোছাম্মৎ ঝুমা, আব্দুর রাজ্জাক, ফারুক হোসাইন, রাখিব উদ্দিন, মো. ইমতিয়াজ, মো. রমজান, মো. আলিম হোসেন, মো. হান্নান, আক্তার হোসেন, ফারুক হোসাইন, মাহবুব, মো. ইসহাক, টিপু সুলতান, মো. মোরশেদুল, মো. রাকিব, আব্দুল আল মাসুম, মো. সাগর, ইমরান করিম, মাইনুল ইসলাম, আল আমিন, মো. রিপন, মাসুদুর রহমান, রেজাউল ইসলাম, মো. মোশারফ, অমিত, আতিক, জামিল, জহিরুল ইসলাম, আরশাদ উল্লাহ, হারুনুর রশিদ, ফারহানা আক্তার, আরে আর কবির, মো. আনিসুর রহমান, ফরিদুল আলম, সারোয়ার সুলতান, সাহাদেব, লিপি আখতার, বাবুল আহমেদ, আকরাম হোসাইন,নাঈম, এটিএম ইউসুফ আলী, আলী রেজা, শিপ্রা সরকার, রিয়াদুল ইসলাম এবং মোসাম্মৎ তামান্না।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক।

তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২০ জন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছেন, অনেকের জরুরি বিভাগের চিকিৎসা চলছে আবার কিছু শিক্ষক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এর আগে, সকালে সারা দেশ থেকে আসা শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো:- ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭