মহেশখালী থেকে ৩টি আগ্নেয়াস্ত্র সহ ১জনকে আটক করেছে কোস্টগার্ড
আনছারুল হক কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী থেকে ৩টি আগ্নেয়াস্ত্র সহ ১জনকে আটক করেছে কোস্টগার্ড ।
কোস্টগার্ডের দাবি ,আটক ব্যক্তি কুখ্যাত সন্ত্রাসী।তার নামে বিভিন্ন মামলা রয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তার লেফটেন কমান্ডার সিয়াম উল হক।
তিনি আরো বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টার সময় মহেশখালীর পানির ছড়া নামক বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এই অভিযানের সময় ওই এলাকা থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ১জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে
জানিয়েছেন।
তিনি আরো বলেন ,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড অতীতের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।










