শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

কুতুবদিয়ায় পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় "মডেল স্কুল" হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছেন।

কুতুবদিয়ায় পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় "মডেল স্কুল" হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছেন।
প্রিন্ট নিউজ

আনছারুল হক কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কুতুবদিয়া দক্ষিণ ধুরং ইউনিয়নের ঐতিহ্যবাহী সিকদার বাড়িতে অবস্থিত পূর্ব ধুরুংসরকারি প্রাথমিক বিদ্যালয় "মডেল স্কুল" হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের আলোকে সারা বাংলাদেশের ন্যায় কুতুবদিয়াতেও বহুমাত্রিক যাচাই-বাছাই, ভৌগোলিক অবস্থান, স্কুলের পরিবেশ, শিক্ষকদের দক্ষতা ও সৃজনশীলতা, ছাত্র-ছাত্রীদের সংখ্যা ,পরিষ্কার-পরিচ্ছন্নতা, ম্যানেজিং কমিটির যোগ্যতা ইত্যাদি মানদণ্ডের ভিত্তিতে পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় মডেল স্কুল নির্বাচিত হয়েছেন।
স্থানীয় অভিভাব- শিক্ষকরা মনে করেন ,এই অর্জনে প্রতিষ্ঠানসহ এলাকার ভাবমুর্তি উজ্জ্বল হয়েছে।
শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, এই স্বীকৃতি শুধু একটি অর্জন নয় বরং মানসম্মত শিক্ষা,শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা আরো বৃদ্ধি পাবে। এ ব্যাপারে তারা এলাকাবাসী সহ সকলের সার্বিক সহযোগিতা প্রতিফলন হিসেবে দেখছেন এবং আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেন।
বর্তমানে প্রথম শ্রেণী হতে অষ্টম শ্রেণী পর্যন্ত ৯৫৬ জন শিক্ষার্থী এবং ১৩ জন শিক্ষক/শিক্ষিকা নিয়ে স্কুলটি পরিচালিত হচ্ছে। যদিও শিক্ষার্থীর তুলনায় শিক্ষকদের সংখ্যা অত্যন্ত নগণ্য।
উল্লেখ্য যে ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই স্কুলটি ২০১৩ সালে অষ্টম শ্রেণিতে উন্নীত করে।
১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি ২০১৭ সালে জমকালো আয়োজনে শিক্ষক, ছাত্র-ছাত্রী,,এলাকাবাসী সহ সকলের অংশগ্রহণে ১০০ বর্ষ অনুষ্ঠান উদযাপন করেছেন। এই অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, এমপি, বিচারপতি ,ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে ,স্কুলের ছাত্র-ছাত্রীর বিভিন্ন উপজেলায়-জেলায়- বিভাগীয় পর্যায়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছেন এবং স্বর্ণ পদক অনেক পুরস্কার অর্জন করেছেন এবং ২০২৪ সালে বিভাগীয় পর্যায়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করে রানার্স আপ হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , স্কুলের অনেক ছাত্র-ছাত্রীদের অতীতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব, মহাপরিচালক, উপ-পরিচালক সহ এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং করছেন।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি প্রফেসর আবু সাদেক মোঃ ছায়েম জানান, এই অর্জন বিদ্যালয়ের শিক্ষক ,পরিচালনা কমিটি, এলাকাবাসীর সহ সবার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে । এবং আগামীতেও স্কুলের সার্বিক কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭