শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

নোয়াখালীতে এরাবিয়ান সিটি নামে হাউসিং সোসাইটির কার্যক্রম উদ্বোধন‎‎

নোয়াখালীতে এরাবিয়ান সিটি নামে হাউসিং সোসাইটির কার্যক্রম উদ্বোধন‎‎
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে এরাবিয়ান সিটি নামে হাউসিং সোসাইটির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
‎
‎সোমবার (১০ নভেম্বর) বিকালে নোয়াখালী সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়ের নোয়াখালী মৌজাতে এরাবিয়ান সিটির উদ্ভোদন করা হয়।
‎
‎উদ্ভোদন ও দোয়া পরিচালনা করেন, জামিয়া মাদানিযা নোয়াখালীর মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ নোমান ছাহেব ও নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মাওলানা দিলাওয়ার হোসাইন কাসেমী।
‎
‎এসময় বক্তব্য রাখেন, কারামাতিয়া আলিয়া মাদ্রাসার সাবেক মোহাদ্দেস মাওলানা জাফর উল্লা,জামিয়া মাদানিযা নোয়াখালীর মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ নোমান ছাহেব ও নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মাওলানা দিলাওয়ার হোসাইন কাসেমী। সদর উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি গিয়াস উদ্দিন, জামিয়া ফয়জিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মোসাদ্দেকুল মাওলা।
‎
‎নোয়াখালী সোনাপুর থেকে দক্ষিনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে জেড মোড় সংলগ্ন প্রায় সাড়ে ৭ একর জমিতে  নির্মান হচ্ছে হাউজিং সোসাইটি এরাবিয়ান সিটি। এখানে প্লট বরাদ্দ চলছে। সম্পুর্ণ ব্যক্তি মালিকানাধিন এ সিটিতে মোট শেয়ার পার্টনার ২৫ জন।
‎
‎সদরের ৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাতের সার্বিক ব্যবস্থাপনায় একটি সুপরিকল্পিত প্রয়াসে এ সিটিতে প্লট বুকিং ও বরাদ্দ চলছে।
‎
‎আরাফাত জানান, শহরের কোলাহল পরিবেশ থেকে একটু পাশেই সোনাপুর থেকে ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে জেডের মোড় সংলগ্ন আন্ত উপজেলা রাস্তার পাশে এ সিটি গড়ে উঠবে। এটি পরিকল্পিত একটি নগরী  এখানে থাকবে মসজিদ, স্কুল, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক ভবন,শপিং কমপ্লেক্স,কমিউনিটি সেন্টার,  বিনোদন ও খেলার মাঠ।
‎

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭