বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
অপরাধ ও আইন

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে কাঁচি দিয়ে জবাই করে হত্যা

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে কাঁচি দিয়ে জবাই করে হত্যা

মোঃ আবু সাইদ পাবনা:

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মা সূর্য বানুকে (৫৫) ধান কাটার কাঁচি দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে পাষণ্ড মাদকাসক্ত ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের লোকমান হোসেন সরদারের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে উদ্দিন সরদারকে (২৭) আটক করেছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মা সূর্য বানু রান্না করছিলেন। এমন সময় মাদকাসক্ত ছেলে উদ্দিন মায়ের কাছে টাকা চান। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রান্না করা অবস্থায়ই চুলের মুঠি ধরে টেনে নিয়ে মাকে ধান কাটার কাঁচি দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করে পালিয়ে যায় ।
খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ঘটনার দুই ঘণ্টার মধ্যে বেলা ১১টার দিকে জনৈক আব্দুল হাকিমের বাড়ি থেকে পুলিশ ছেলে মোঃ উদ্দিন সরদারকে আটক করে।
এ বিষয়ে ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া হত্যার কাজে ব্যবহৃত ধান কাটার কাঁচি উদ্ধার করা হয়েছে। নিহত নারীর লাশ পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭