শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জাতীয়

দুই বছর পর ফেরত আসলো ৬ বাংলাদেশী

দুই বছর পর ফেরত আসলো ৬ বাংলাদেশী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশিকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার রাতে বেনাপোল পেট্রাপোলের শূন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

তাদের বাড়ি গাজীপুর ও সুনামগঞ্জ জেলায়।

ফেরত আসা ব্যক্তিদের বরাতে ওসি বলেন, দুই বছর আগে রাতের আঁধারে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালরা তাদেরকে ভারতে নিয়ে যান। পরে তারা ভারতের বিভিন্ন স্থানে কাজ করেন।

একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেদেশের পুলিশ তাদেরকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। কারাভোগ শেষে তাদের দেশে পাঠানো হয়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

 

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭