শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

অবৈধভাবে ফসলি জমির মাটি বহনে ব্যবহৃত ৪ টি পিকআপ জব্দসহ অকেজো করে দেওয়া হয়েছে ২ টি এস্কেভেটর

অবৈধভাবে ফসলি জমির মাটি বহনে ব্যবহৃত ৪ টি পিকআপ জব্দসহ অকেজো করে দেওয়া হয়েছে ২ টি এস্কেভেটর
প্রিন্ট নিউজ

ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে ১১ এপ্রিল রাত ১১ টা থেকে ১২ এপ্রিল গভীর রাত ২ টা ৪৫ মিনিট পর্যন্ত,ছাগলনাইয়া উপজেলায় কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৪ টি পিকআপ জব্দ করণসহ ২ টি এস্কেভেটর অকেজো করে দিয়েছেন,ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

অভিযানকালীন ভ্রাম্যমান আদালত পরিচালিত আভিযানিক টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ভ্রাম্যমান আদালতের বিচারক জানিয়েছেন, জব্দকৃত পিকআপ গুলোর বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

রাত্রিকালীন অভিযান পরিচালনায় ভ্রাম্যমান আদালতকে সার্বিক বিষয় সহযোগিতা করেছে, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনীর টিমদ্বয়।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কর্তনকারী মাটি সন্ত্রাসী,সমাজবিরোধী,দুর্বৃত্ত ও ফেনীর গণমানুষের এসব শত্রুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭