ফেনীতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ১১ জনের কারাদণ্ড
একটি এস্কেভেটর অকেজো ৫টি ট্রাক জব্দ
২১শে মার্চ - ২০২৫ ইং শুক্রবার দিবাগত রাত ০১:০০ টা হইতে গভীর রাত পযন্ত ফেনী সদর উপজেলা ধর্মপুর ইউনিয়নের ধর্মপুরের জামতলা নামক এলাকায় অবৈধ ভাবে মাটিকাটা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত মোট ১১ (এগার) জন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় একটি এস্কেভেটর অকেজো করা হয় ও ০৫ (পাঁচ) টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারতারকৃতরা একাজে নিজেদেরকে নতুন দাবি করায় ও সামনে পবিত্র ঈদ-উল-ফিতর বিবেচনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ১১ জনের প্রত্যেককে সতর্কতামূলক ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে আবার একই কাজে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত ট্রাকের ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।
এই অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি ও এ্যক্সিভিউটিভ ম্যাজিষ্টেট সজীব তালুকদার । এই অভিযান পরিচালনায় ওনাকে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফেনীতে কর্তব্যরত সদস্যবৃন্দ । আরো সহযোগিতা প্রদান করে ফেনী মডেল থানার পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা
তিনি আরও জানান ফেনীর জেলা প্রশাসন মাটি খেকোদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ।










