ছাগলনাইয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী জিন্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল বুধবার (১৯ মার্চ) ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।










