চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি)শাখার ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফাল্গুনী দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার অমর একুশে বইমেলা থেকে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা-পুলিশ। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।
শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর।
ফাল্গুনী দাশকে গ্রেপ্তারের বিষয়ে চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রূমী বলেন,গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা কয়েকজন বন্ধু বইমেলা প্রাঙ্গণে ছিলাম।
হঠাৎ ফাল্গুনী দাসের মতো একজনকে দেখতে পাই, তিনি উজান প্রকাশনীর স্টলের দিকে হেঁটে যাচ্ছেন।
আমি প্রথমে নিশ্চিত হলাম যে এটাই ফাল্গুনী দাস। নিশ্চিত হয়ে সাথে সাথে শাহবাগ থানার ওসি খালিদ মনসুরকে কল দিই।
কল পেয়ে তিনি এসে ফাল্গুনী দাসকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর বলেন, ‘গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সহসভাপতি ফাল্গুনী দাশ নামের একজনকে আটক করা হয়েছে।
তাকে শনিবার সকালে কোর্টে চালান করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।










