কোটি টাকা ভারতীয় অবৈধ পণ্য আটক
ফেনীর আয়না ডেস্কঃ
ফেনীতে ১কোটি ২লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে ২৭ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকালে পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ফেনীস্থ ৪ বিজিবি সদস্যরা মালামাল গুলো জব্দ করে।
বিজিবি সূত্র জানা গেছে ,বুধবার গভীর রাত থেকে আজ ভোর পূযর্ন্ত পরশুরাম উপজেলার কেতরাংগা, মধুগ্রাম ও ছাগলনাইয়া উপজেলার অলিনগ বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়।এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিত টের পেয়ে ভারতীয় শাড়ি, থ্রীপিস, লেহেঙ্গা, গ্যাসলাইট, ট্রেনিং প্যাড, ডগ ফ্রুড, প্রসাধনী এবং ভারতীয় অরিস সিগারেট সহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল গাইট পেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মালামাল গুলো জব্দ করে। জব্দ কৃত মালামাল গুলোর অনুমানিক মূল্য ১কোটি ২লাখ ৮হাজার টাকা।
ফেনীস্থ ৪ বিজিবি পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জানান পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্ত একটি চোরাকারবারি চক্র সক্রিয় রয়েছে। চোরাচালান বন্ধে ৪ বিজিবি পক্ষ থেকে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজর বাড়ানো হয়েছে,এবং টহল বৃদ্ধি করা হয়েছে। জব্দ কৃত মালামাল গুলো ফেনীস্থ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।










