ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫ লক্ষ ১৯ হাজার পাঁচশত টাকার চোরাই মালামাল জব্দ
নিজস্ব প্রতিনিধি ঃ সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৯৫,১৯,৫০০/-(পঁচানব্বই লক্ষ উনিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
অদ্য ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকা ছাগলনাইয়া এবং পরশুরাম উপজেলার অন্তগর্ত শ্রীপুর, যশপুর, ছাগলনাইয়া এবং মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভারতীয় শাড়ি, থ্রীপিস, হুইস্কি এবং সিএনজি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৫,১৯,৫০০/-টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ এবং মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন। উক্ত অভিযানে ভারতীয় শাড়ি ও সিএনজিসহ মোঃ শরীফুল ইসলাম রানা (২২), পিতাঃ মজিবুল হক, গ্রামঃ পূর্ব ছাগলনাইয়া, পোষ্টঃ রাধানগর, থানাঃ ছাগলনাইয়া, জেলাঃ ফেনীকে আটক করে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান বিজিবি ৪ ফেনী ,এর অধিনায়ক
লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন,










