শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ছাগলনাইয়া ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছাগলনাইয়া ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রিন্ট নিউজ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠানগগর ইউনিয়নে মেসার্স পাঠাননগর ব্রিকস ওয়ার্কস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুরে ছাগলনাইয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি শিবু দাশ এ রায় প্রদান করেন।

সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ছাগলনাইয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি শিবু দাশ, মেসার্স পাঠাননগর ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় এসময় অবৈধ ব্রিকফিল্ড-এ পরিচালনা করায় ইটভাটার চুল্লী ভেঙ্গে দিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। একই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন একই সঙ্গে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবু দাশ জানান,পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত সঙ্গীয় টিমের উপস্থিততে ব্রিকফিল্ড মালিক থেকে মুচলেকা নেওয়া হয়েছে এই মর্মে যে ফিল্ড এর সকল কার্যক্রম বন্ধ রাখবেন অন্যথায় ফিল্ডটি উচ্ছেদ করা হবে।

অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, ছাগলনাইয়া থানা পুলিশ আনসার ও ফায়ার সার্ভিসের ও পল্লী বিদ্যুৎ সমিতির একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শওকত আরা কলি জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ সুরক্ষায় গত ১৫ দিনে প্রায় ১৫/১৬ টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দেওয়া ও জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭