ফেনীতে র্যাবের হাতে ১০কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ আক্কেল আলী (২১) ও মো: ইব্রাহিম (৪৮) নামে ২ মাদক কারবারি কে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকা থেকে তাদের আটক করে র্যাব ৭
আটককৃত আক্কেল আলী প্রকাশ সিরাজ ইসলাম (২১) খাগড়াছড়ি জেলার বেলছড়ি গ্রামের মো: বাচ্চু মিয়ার ছেলে (২১) ইব্রাহিম (৪৮) মাদারিপুর জেলার শিবচর উপজেলার পূর্বনীলখ গ্রামের কাদের খালাসের ছেলে।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে ঢাকার উদ্দেশ্য নিয়া যাচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি রাতে র্যাবের আভিযানিক দল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্টের স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক সৌদিয়া পরিবহন নামীয় একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে গাড়ীটি চেকপোস্টের সামনে থামালে দুইজন ব্যক্তি কৌশূলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার আক্কেল আলী প্রকাশ সিরাজ ইসলাম (২১) ইব্রাহিম (৪৮) আটক করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের দেখানো ও সনাক্তমতে বাসের মালামাল রাখার বক্সের ভিতর হতে ১টি ট্রাভেল ব্যাগের মধ্যে বিশেষ কৌশলে রক্ষিত স্কচটেপ দ্বারা মোড়ানো ১০কেজি ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় ফেনীস্থ র্যাব ৭ বাদী হয়ে ফেনী মড়েল থানায় একটি মামলা দায়ের ও আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।










