ফেনী জেলা পর্যায়ে অনুষ্ঠিত হল,ভুমি সংস্কার বোর্ডের ভুমি ব্যবস্হাপনা প্রশিক্ষণ কোর্স
১৩ই ফেব্রুয়ারী ফেনীতে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হল দিনব্যাপী বাংলাদেশ ভুমি সংস্কার বোর্ডের উপজেলা ভুমি ব্যবস্হাপনা প্রশিক্ষণ কোর্স।
প্রশিক্ষনের বিষয়াবলী ও ট্রপিক সমুহ নিন্মরুপঃ
১, ভূমি ব্যবস্হাপনা ও ভুমি প্রশাসনের মৌলিক বিষয়াবলী ।
২, ভুমি কর আইন -২০২৩।
৩, ( ক) ১৪৫ ধারার মামলার তদন্ত ও প্রতিবেদন প্রস্তুত করণ ও দাখিল ।
(খ)নামজারী আপিল / রিভিশন ।
৪,ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা -- ২০২৪ এর আলোকপাত।
উক্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও ভুমি সচিব এ, কে এম সালাউদ্দিন নাগরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড ও অতিরিক্ত ভুমি সচিব এবং বাংলাদেশ ভূমি ব্যবস্হাপনা জাতীয় কমিটির সদস্য খায়রুল কবির মেনন । বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড চট্রগ্রাম বিভাগীয় উপ কমিশনার ড, বদিউল আলম ।
উক্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম উক্ত প্রশিক্ষন কোর্স অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন কোর্সর পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাস ।
কোর্সের উদ্ভোদনী বক্তব্য রাখেন বাংলাদেশ ভুমি সংস্কার বোর্ড চেয়ারম্যান ও ভুমি সচিব এ, কে,এম সালাউদ্দিন নাগরী।
কোর্সের ১নং ট্রপিকসের উপর আলোকপাত করেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম । ২নং ট্রপিকসের উপর আলোকপাত করেন বাংলাদেশ ভুমি সংস্কার বোর্ড ও অতিরিক্ত ভুমি সচিব ও ভুমি ব্যবস্হপনা জাতীয় কমিটির সদস্য খায়রুল কবির মেনন । ৩নং ট্রপিকসের উপর আলোকপাত করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) অভিষেক দাস । ৪নং ট্রপিকসের উপর আলোকপাত করেন বাংলাদেশ ভুমি সংস্কার বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় উপ কমিশনার ড, বদিউল আলম।
অনুষ্ঠানে ফেনী সদর, সোনাগাজী, দাগনভুইয়া উপজেলা সহ জেলা পর্যায়ের ৪৫ জন ভুমি কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষন প্রদান করা হয়
উক্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানের সভাপতি সমাপ্তি ভাষনে জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন ভুমি ব্যবস্হাপনাকে আধুনিকরনের মাধ্যমে জনবান্ধন সহজিকরণ করার আহবান জানান । জনগনের ভোগান্তি লাঘবে অতি দ্রুততার সহিত সঠিক সেবা প্রদান করা আহবান জানান ।










