শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ছাগলনাইয়ায় পতিতা ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন

ছাগলনাইয়ায় পতিতা ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন
প্রিন্ট নিউজ

ফেনীর ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমার রহিমা আক্তার (নানীর) পরিচালিত অবৈধ পতিতালয বন্ধের দাবি এবং পুলিশ প্রশাসনের উদাসীন ও অপেশাদার আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ছাত্র-জনতা। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে স্হানীয় শান্তিরহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উত্তর কুহুমা ৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আহমদ করিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি তানভীর মজুমদার অনিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ মাহতাব উদ্দিন মজুমদার উত্তর কুহুমা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আমান উল্লাহ ও উপজেলা ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেন প্রমুখ। এসময় ছাত্র প্রতিনিধি শোয়াইব চৌধুরী, নাঈম ফরায়েজি, সাঈদুল আরেফিন সাদী, সাহেদ হোসেন ও আনোয়ার হোসেনসহ স্হানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত ৯ টায় উত্তর কুহুমা গ্রামের ইউসুফের বাড়ী ঘেরাও করে পতিতা সর্দারিনী রহিমা আক্তারকে (৫০) পতিতা খদ্দরসহ আটজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। একদিন পর রহিমা সহ সবাই জামিনে বের হয়ে পড়ে। মানববন্ধনে বক্তারা বলেন, রহিমা আক্তার তার নিজ বাড়ীকে যৌন পল্লী বানিয়ে বহু বছর ধরে অনৈতিক কর্মকান্ড চালিয আসছে। ২০০৯ সালে গ্রামবাসী রহিমার এ অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় উত্তর কুহুমা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের খতিব মাওলানা মফিজ আহাম্মদ, মসজিদ কমিটির সভাপতি আবদুর রশীদ ভূঁইয়া ও ওয়ার্ড মেম্বার মাঈন উদ্দিন সহ ১৭ জন গ্রামবাসীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭