আজ পবিত্র শবে বরাত
পবিত্র শবে বরাত শবে বরাত হলো মাগফেরাত ও রহমতের একটি পবিত্র রাত। শবে বরাত অর্থাৎ ‘লাইলাতুল বরাত’; এই দিনটিতে সমস্ত মুসলমানদের উপর মহান আল্লাহর বরকত বর্ষিত হয়।
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতই হলো ‘শবে বরাত’। অর্থাৎ আগামীকাল ১৪ই ফেব্রুয়ারী ২০২৫, জুমাবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এই রাতে মুসলমানরা প্রার্থনা ও চিন্তায় সময় কাটায়, আল্লাহর কাছে ক্ষমা ও বরকত প্রার্থনা করে।
পবিত্র এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, কুরআন শরিফ তিলাওয়াত করুন। বেশি বেশি দুরুদ শরিফ পড়বেন, তওবা-ইস্তিগফার, অধিক পরিমানে পড়বেন, কবর জেয়ারত করতে পারেন। পবিত্রতা ইমানের অঙ্গ, পবিত্র থাকবেন।
এই রাতকে ভাগ্য রজনী ও বলা হয় এবং আল্লাহ্ তা’লার আরও কাছাকাছি যেতে পারার একটি সুযোগ। আল্লাহ্ তা’লার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ্ তা’লা আমাদের সকলের দোয়া কবুল করবেন, ইনশাআল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেবেন। নামাজ পড়ুন, পাপ মুক্ত, সুস্থ, শুন্দর থাকুন।
আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রাতে বরকত দান করুক!










