শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনীতে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রিন্ট নিউজ

ফেনীর আয়না ডেস্ক

ফেনীর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৬৩ লাখ ৬৯ হাজার ৬৮০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকা ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার চম্পক নগর, তারাকুচা, মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, টি-শার্ট, কটি ড্রেস, প্রসাধনী ও বাইসাইকেল জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৬৯ হাজার ৬৮০ টাকা। জব্দ চোরাই মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ফেনীস্থ-৪ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কল্পে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭