চট্টগ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার প্রবাসীর পরিবার
চট্টগ্রাম প্রতিনিধিঃ
আপডেট: ১১ ফেব্রয়ারী ২০২৫
চট্টগ্রাম শহরের আরাকান সোসাইটিতে প্রবাসী মো এমরানের পরিবারের উপর আওয়ামী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এতে পরিবারের সদস্যরা হামলা শিকার হয়েছেন তার বৃদ্ধ মা বাবা মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
মঙ্গলবার (১১ ফেব্রয়ারী ) রাতে এই ঘটনা ঘটে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় ও বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েন।
হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মো এমরানের বাড়ি ভিতর থেকে কান্নাকাটির শব্দ শুনে আমরা যাই, সেখানে আওয়ামী লীগের ৮/১০ জন সন্ত্রাসী মো এমরানকে খোঁজাখুজি করেন,তারা সবাই চিৎকার করে বলতে থাকে এমরান কই? এমরানকে বল আমাদের সাথে দেখা করতে।
তার সাথে আমাদের হিসাব আছে, তাকে যেখানে পাবো সেখানে হত্যা করবো।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মো এমরানকে না পেয়ে পরিবারের সবাইকে মৃত্যুর হুমকি দেন। আমরা পরিবারের সাথে আলাপ করে জানতে পারি যে, মো এমরানের সাথে আলমগীর টিপুর বহু বছর যাবৎ সমস্যা হয়ে আসছে। আলমগীর টিপু বহুবার এমরানকে মারার জন্য চেষ্টা করছন এবং অনেকবার এসে সবাইকে মৃত্যুর হুমকি দেন ও চিৎকার করেন। মো এমরান আওয়ামী গুন্ডা ও আলমগীর টিপু গ্যাং এর ভয়ে নিজের জীবন বাচাতে বর্তমানে কানাডায় আত্মা গোপনে আছেন।
পাঁচলাইশ থানার পুলিশ ইনচার্জ কে অবগত করলে, পুলিশ সদস্য বলেন আমরা অভিযোগ পেলে দেখবো।
পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা নিতে রাজি না হয়ে হামলার ঘটনায় সুষ্ঠ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান।










