ফেনীতে মাদকবিরোধী খাতা ও লিফলেট বিতরণ
ফেনীর আয়না ডেস্কঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর আয়োজনে ফেনী পৌরসভাধীন ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী শ্রেণী বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমেন মন্ডল উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ শফিকুল ইসলাম সিনিয়র শিক্ষক ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফেনী।
ছাত্রীদের মাঝে মাদকবিরোধী খাতা ও লিফলেট বিতরণ করা হয় এবং মাঠ সমাবেশে সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।









