ফেনীতে বিএনপির জনসভার প্রস্তুতি সভা
ফেনীর আয়না ডেস্কঃ
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে ফেনী জেলা বিএনপি'র উদ্যোগে আগামী ১৬ ফেব্রুয়ারী দুপুর ২ টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল জনসভার অনুষ্ঠিত হবে।
জনসভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
উক্ত জনসভা সফল করার লক্ষ্যে আজ ১০ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪ ঘটিকায় ফেনী জেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী ও উপজেলা এবং পৌর বিএনপি সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ










