বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ছাগলনাইয়ায় বাংলাদেশ ছাত্রলীগ নেতা মোশাররফ হোসাইনের বাড়িতে বিএনপি, জামাত, শিবির ও এনসিপির হামলা ও লুটপাট: পরিবারকে প্রাণনাশের হুমকি

প্রিন্ট নিউজ

​বিশেষ প্রতিনিধি, ছাগলনাইয়া:

​ফেনীর ছাগলনাইয়ায় ছাত্রলীগ নেতা মো. মোশাররফ হোসাইনের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৮ এপ্রিল স্থানীয় বিএনপি, জামায়াত-শিবির ও এনসিপির সশস্ত্র বাহিনী এই বর্বরোচিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, মো. মোশাররফ হোসাইন (৩০),সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর (পিতা: খুরশিদ আলম, মাতা: শাহেনা বেগম) ২০১২ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যোগদান করেন। ২০ জানুয়ারি ২০১৩ সালে তিনি ছাগলনাইয়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, এবং ১০ এপ্রিল ২০১৪ সালে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৫ সালে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগে যোগদান করেন পরবর্তীতে ২০১৯ সালের ২৭ জুন তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তাঁর পরিবারকে বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে।

​ঘটনার বিবরণীতে জানা যায়, গত ৮ এপ্রিল ছাগলনাইয়া থানাধীন ৬ নং ওয়ার্ডের বাঁশপাড়া গ্রামে অবস্থিত মোশাররফের বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা হানা দেয়। মোশাররফ বাড়িতে উপস্থিত না থাকায় সন্ত্রাসীরা পুরো ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তাঁকে না পেয়ে তাঁর মা শাহেনা বেগম, বোন ও ভাইয়ের ওপর মানসিক নির্যাতন চালানো হয় এবং মোশাররফকে হাজির করার জন্য চাপ সৃষ্টি করা হয়।

​পরিবারের সদস্যরা মোশাররফ বাড়িতে নেই জানালে সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, মোশাররফকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে।

​ঘটনার পরপরই একই দিনে ছাগলনাইয়া থানা পুলিশ ও ঢাকা থেকে আসা বাংলাদেশ গোয়েন্দা শাখা পুলিশের একটি দল মোশাররফ হোসাইন কে গ্রেপ্তার করার উদ্দেশ্যে তাঁর বাড়িতে অভিযান চালায়। অব্যাহত হামলা, রাজনৈতিক প্রতিহিংসা ও অভিযানের কারণে বর্তমানে মোশাররফ এবং তাঁর পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭