বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণ, পরে নাতনীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণ, পরে নাতনীর বিবস্ত্র মরদেহ উদ্ধার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

পাবনা জেলার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে তার নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন:- ভবানীপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫), প্রাথমিক ভাবে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, নাতনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায় যে, মধ্যরাতে কান্নার শব্দ শুনে স্থানীয়রা রাস্তায় বের হন, কিছুক্ষণ পর যখন কান্না থেমে যায়, তারা বাড়িতে ফিরে যান, সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়,পরে বাড়ির পাশে ১টি সরিষা ক্ষেতে নাতনি জামিলার বিবস্ত্র অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে সকালে ২ জনের মরদেহ উদ্ধার করেছে, হত্যার কারণ ও দোষীদের খুঁজে বের করতে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়েছে।

মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭