বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ফুলগাজী আমজাদ হাট তৃণমূল নেতা রিপন'র হামলায় একই পরিবারের ৪ জন জখম ১ জনের অবস্থা আশঙ্কা জনক

ফুলগাজী আমজাদ হাট তৃণমূল নেতা রিপন'র হামলায় একই পরিবারের ৪ জন জখম ১ জনের অবস্থা আশঙ্কা জনক
প্রিন্ট নিউজ

​ফখরুল আলম সাজু

ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ইউনিয়ন তৃণমূল দল এর এক নেতার বিরুদ্ধে একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

গত ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের স্বজনরা জানান, গত সোমবার বিকেলে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে পারিবারিক একটি বিষয় নিয়ে ইউনিয়ন তৃণমূল দলের সহ-দপ্তর সম্পাদক রিপণ ভূঁইয়ার সাথে তার প্রতিবেশীদের কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে রিপণ ভূঁইয়া দেশীয় অস্ত্র দিয়ে ওই পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে, হামলায় একই পরিবারের ৪জন গুরুতর আহত হন।
​
​আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, স্বজনদের দাবি, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক, চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, সংঘর্ষ চলাকালীন অভিযুক্ত রিপণ ভূঁইয়ার বোনও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
​
​এ বিষয়ে ফেনীর ফুলগাজী থানার পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, হামলার ঘটনাটি সোমবার ঘটলেও এখন পর্যন্ত বৃহস্পতিবার সকাল ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

​পুলিশ আরও জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭