শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনী ছাগলনাইয়াতে বিদেশি পিস্তলসহ ১ যুবক গ্রেফতার করে যৌথবাহিনী

ফেনী ছাগলনাইয়াতে বিদেশি পিস্তলসহ ১ যুবক গ্রেফতার করে যৌথবাহিনী
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়নে বিদেশি পিস্তল ও ম্যগজিনসহ আলী আশরাফ (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

৫ নভেম্বর বুধবার ভোরে তাকে শুভপুর ইউনিয়ন থেকে গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

সূত্রে জানা যায়, আশরাফ ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ কহুমা গ্রামের জরিপ আলী হাজী বাড়ির আব্দুল জাব্বারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ছাগলনাইয়া উপজেলার শুভপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়, এ সময় জরিপ আলী হাজী বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগজিনসহ আলী আশরাফ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ছাগলনাইয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, যৌথবাহিনীর হাতে গ্রেফতারকৃত আলী আশরাফের বিরুদ্ধে ২টি মামলা বিচারাধীন, তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭