শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

টেকনাফে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার আটক ২

টেকনাফে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার আটক ২
প্রিন্ট নিউজ

আনছারুল হক কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

টেকনাফে র‍্যাব ও বিজিবি যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মায়ানমার থেকে ইয়াবার একটি চালান পাচার করে টেকনাফ পৌর এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের হাবির পাড়ায় মোঃ শাকের এর বাড়িতে লুকিয়ে রেখেছে।
খবর পেয়ে উত্ত মাদক উদ্ধারের জন্য টেকনাফ বিজিবি ও র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে।
গত শনিবার বিজিবি ও র‍্যাব-১৫ সদস্যরা যৌথভাবে বড় হাবির পাড়া এলাকা চারদিকে ঘিরে পেলে ৬-৭ ঘন্টা অভিযান পরিচালনা করে মোঃ শাকের এর বাড়ির দক্ষিণ পাশে সুপারি বাগান সংলগ্ন টয়লেটের ভিতর থেকে সুকৌশলে লুকায়িত অবস্থায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করে এবং মুহাম্মদ শাকের সহ মোট দুইজনকে আটক করা হয়।
অভিযান পরিচালনার খবর পেয়ে পাচারকারী চক্রের আরো ২-৩ জন সদস্য পালিয়ে যায়।পলাতকদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
পাচারকারীদের দেওয়া তথ্য মতে জানা গেছে ,মায়ানমারে অবস্থানরত মাদক চোরা কারবারি দের কাছ থেকে বিভিন্ন সময়ে মাদকদ্রব্য তারা সংগ্রহ করে বাংলাদেশে বাজারজাত করত।
অভিযান পরিচালনা নিয়ে টেকনাফ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটের কর্নেল আশিকুর রহমান জানান,বিজিবি ও র‍্যাব এর যৌথ অভিযানে যৌথ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে । ভবিষ্যতেও যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
আসামিরা হলেন, মোঃ শাকের (৪০)পিতা আব্দুল মোনাফ, গ্রাম বড় হাবির পাড়া, টেকনাফ। মোহাম্মদ জাকির (৩৫) পিতা গুরা মিয়া, গ্রাম নাজির পাড়া , টেকনাফ, কক্সবাজার।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭