শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

কুমিল্লার চান্দিনায় সৎমাকে কুপিয়ে হত্যা র অভিযোগে শাহিন মুন্সি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

কুমিল্লার চান্দিনায় সৎমাকে কুপিয়ে হত্যা র অভিযোগে শাহিন মুন্সি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
প্রিন্ট নিউজ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় সৎমাকে কুপিয়ে হত্যার অভিযোগে শাহিন মুন্সি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন মুন্সি চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে।

পিবিআই জানায়, চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির প্রথম স্ত্রী তিন বছর আগে মারা যান। প্রায় দুই মাস আগে হালিমা বেগম নামে এক নারীকে বিয়ে করেন তিনি। পারিবারিক কলহের জের ধরে গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে নিজ বসতঘরে সৎমাকে কুপিয়ে আহত করেন এমদাদুল হক মুন্সির ছোট ছেলে শাহিন আলম। আহত হালিমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরদিন ভোরে মারা যান। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা করেন নিহত হালিমার বড় ভাই নূরুল ইসলাম মুন্সি।

পিবিআই পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, আসামি শাহীন মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭