রাজধানীতে মাদক নিয়ে দ্বন্দ্বে দুই যুবক গুলিবিদ্ধ
ফখরুল আলম সাজু:
রাজধানী ঢাকা শাজাহানপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন: বিশাল (২৬) ও রবিন (২৬)।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর দক্ষিণ খিলগাঁও ঝিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে, আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
শাহজাহানপুর থানার পুলিশ (এসআই) মোঃ মহসিন তালুকদার জানান, রাতে পুলিশের কাছে খবর আসে শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও এলাকায় দুই যুবককে গুলি করা হয়েছে, আহত রবিন পেশাদার ছিনতাইকারী।
তার বাসা শাহজাহানপুর বাগিচা এলাকায়, তার নামে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, আর বিশাল লেগুনচালক, তার বাসা সবুজবাগ মাদারটেক এলাকায়।
এসআই মহসিন আরও জানান, মাদক নিয়ে শান্ত নামে আরেক যুবকের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল, আগে একবার শান্তকে তারা কুপিয়ে আহত করেছিল, রাতে শান্তর সঙ্গে আবার কথা কাটাকাটি হলে একপর্যায়ে তাদের দুজনকে গুলি করে পালিয়ে যায়, এতে বিশালের পেটের ডানপাশে ও রবিনের পেটের বামপাশে গুলিবিদ্ধ হয়, বিশাল ও রবিন তাদের ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে, তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।