রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

রাজধানীর পুরান ঢাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪ জন

রাজধানীর পুরান ঢাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪ জন
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলাকে তার বাসভবনে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

৩১ আগস্ট রবিবার রাত আনুমানিক ৪ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আলাউদ্দিন পালিয়ে গেলেও সন্দেহভাজন ৪ জন নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯)'কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে, তল্লাশির মাধ্যমে ১টি ৯ মি.মি. বেরেটা পিস্তল, ১টি .২২ এলআর পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি দেশীয় রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ছুরি, ১ বক্স বোমা তৈরির স্প্লিন্টার , ৩টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন, ৪টি জাতীয় পরিচয়পত্র ও ২টি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭