রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

সিজারের ৬ মাস পর পেট থেকে বের করা হলো গজ

সিজারের ৬ মাস পর পেট থেকে বের করা হলো গজ
প্রিন্ট নিউজ

শাহরিয়ার শুভ:

‎ফেনীতে বাচ্চা প্রসবের অস্ত্রোপচারের (সিজার) ৬ মাস পর এক নারীর পেট থেকে গজ (ব্যান্ডেজ) বের করা হয়েছে।

ভুক্তভোগী নারীর নাম ফরিদা ইয়াসমিন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রবাসীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ফেনীর আল-কেমী হাসপাতালে ফরিদা ইয়াসমিনের সিজার করানো হয়। হাসপাতালটির চিকিৎসক ডা. তাসলিমা আক্তারের তত্ত্বাবধানে অপরেশনটি সম্পন্ন হয়।

কিন্তু বাড়ি ফেরার পর থেকেই তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত করেন, ওই নারীর পেটে রক্ত পরিষ্কার করার গজ কাপড়ের টুকরা রয়েছে, দ্রুতই অস্ত্রোপচার করতে হবে।

একপর্যায়ে বৃহস্পতিবার (২৮ অগাস্ট) রাতে ফেনী আল বারাকা হাসপাতালের এক চিকিৎসক দ্বিতীয় দফায় ওই প্রসূতির অস্ত্রোপচার করেন। এ সময় নারীর পেট থেকে গজ কাপড়ের টুকরা বের করা হয়। বর্তমানে ভুক্তভোগী একই হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন

অভিযোগের বিষয়ে ডা. তাসলিমা আক্তার জানান, প্রসূতির ব্যাপারে ফেনী আল বারাকা হাসপাতালের মালিকের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।

‎এ বিষয়ে ভুক্তভোগীর ছোট ভাই ফয়সাল জানিয়েছেন, আমার বোন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এ দায়ভার ডা. তাসলিমাকে নিতে হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ফেনী সিভিল সার্জন ডাক্তার রুবায়েদ করিম জাতীয় দৈনিক একুশে সংবাদ কে জানিয়েছেন, সিজারের রোগীর গজ কাপড় পেটের ভেতর রেখে সেলাই করে দেওয়ায় ডা. তাসলিমার বিরুদ্ধে মৌখিকভাবে ভুক্তভোগীর ভাই অভিযোগ জানিয়েছেন। অভিয়োগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭