রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

দুই সৌদি প্রবাসী স্ত্রীর দের সঙ্গে পরকীয়া, করতে গিয়ে দুই বন্ধু ধরা

দুই সৌদি প্রবাসী স্ত্রীর দের সঙ্গে পরকীয়া, করতে গিয়ে দুই বন্ধু ধরা
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে দুই বন্ধু। পরে তাদের ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবক ও দুই গৃহবধূকে আটক করে আদালতে প্রেরণ করে।

সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এমনই ঘটনা ঘটে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

আটকৃতরা হলেন, একই ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০), উপজেলার বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম (২৪) ও প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদুল ইসলাম ও তার ভাই শহিদুল ইসলাম প্রবাসে থাকেন। এ সুযোগে তাদের স্ত্রী বাড়িতে থাকার বদলে বেশিরভাগ সময় কাটাতেন বাবার বাড়িতে। এ সময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই দুই যুবকের। ঘটনার রাতে তারা ওই দুই যুবককে ঘরে ঢুকিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করেন। সন্দেহ হলে স্থানীয়রা ওই বাড়িতে তল্লাশি চালান। পরে রুমের খটের নিচ থেকে মারুফ এবং ওয়্যারড্রবের ভেতর থেকে আলমগীরকে বের করা হয়।

পাশের বাড়ির একজন বলেন, ‌রাতে বাড়িতে অটোরিকশা রেখে বাড়ির পাশে অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম। এসময় উঠানে ঘোরাঘুরি করছিলেন প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী। ১১টার দিকে দুজন ছেলে এলে তাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেট ও দরজা আটকে দেন তারা। সন্দেহ হলে গ্রামের কয়েকজন মিলে বাড়িতে ঢোকার পর দরজা খুলে দিলে খোঁজাখুঁজি করতে থাকি। এসময় ঘরের খাটের নিচ ও ওয়্যারড্রবের ভেতর থেকে লুকানো অবস্থায় দুজনকে বের করা হয়।

ঘটনার সময় উত্তেজিত গ্রামবাসী চারজনকেই রশি দিয়ে বেঁধে রাখেন। পরে তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়।

রামজীবন ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজালাল সরকার বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কেউ আসেননি। পরে দুপুরের দিকে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় আনে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭