নোয়াখালীতে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (২৭ আগস্ট) জুলাই-২০২৫ মাসের ক্রাইম কনফারেন্স/অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।
সভায় জানানো হয়, জুলাই মাসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এ সময় সাফল্যের ভিত্তিতে #শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয় সেনবাগ থানা। এছাড়া #সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সেনবাগ থানার এসআই জাকির হোসেন এবং #সেরা মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন একই থানার পিএসআই বেলাল হোসেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার শ্রেষ্ঠ অফিসার ও সংশ্লিষ্ট ফোর্সকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), পিবিআই ও সিআইডি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।