রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা

গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা
প্রিন্ট নিউজ

মারিয়া আক্তার স্টাফ রিপোর্টার:

গাজীপুর, শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর উদ্যোগে আজ শনিবার ২৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় চান্দনা চৌরাস্তায় শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মৃতিকে অম্লান রাখতে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা করা হয়েছে। ৯০ দিনের মধ্যে তুহিন হত্যার বিচার করতে হবে। সাগর-রুনির মত যদি তালবাহানা করা হয় তবে দেশের সাংবাদিকরা কঠিন আন্দোলনে নামবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
তুহিন হত্যার দ্রুত বিচারে দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পথসভা সহ বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আনুষ্ঠানিক ভাবে স্থানটিকে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করেন। হত্যাযঞ্জের স্থানে একটি গাছের চারা রোপণ, মোমবাতি প্রজ্বলন ও দোয়া মোনাজাতের মাধ্যমে শহীদ সাংবাদিকের স্মৃতিকে চিরস্মরণীয় করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) এর পক্ষ থেকে জানানো হয়েছে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাংলাদেশের তরুণ সাংবাদিকতা ও ইতিহাসে এক অমর নাম হয়ে থাকবে। তিনি রাষ্ট্র, জাতি ও গাজীপুরবাসীর নিরাপত্তার জন্য সর্বদা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কর্মসূচিতে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খানের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আব্দুল হামিদ খান, তৃণমূল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান কেন্দ্রীয় সভাপতি মীর সিরাজুল ইসলাম, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।

পথসভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য আমজাদ হোসেন, কেন্দ্রীয় সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর বিষয়ক সমন্বয়ক মাসুম খান, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভুঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, শাহজাদী সুলতানা, তারিক লিটু, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, শ্রীপুর শাখার সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, টঙ্গীর মৃণাল কান্তি চৌধুরী, রেনু বেগম, এস এম আর শহীদ ও নার্গিস আক্তার স্মৃতি প্রমূখ।

এতে কেন্দ্রীয়, জেলা উপজেলার নেতৃবৃন্দ সহ গাজীপুরের স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) এর পক্ষ থেকে শহীদ সাংবাদিক তুহিনের স্মৃতিকে ধরে রাখতে এবং সাংবাদিকতার মূল্যবোধ অক্ষুন্ন রাখতে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিত ভাবে আয়োজন করা হবে। পরে তারা গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, ত্রিশালে পথ সভায় মিলিত হয়ে দুপুরে শহীদ সাংবাদিক তুহিনের ফুলবাড়িয়া উপজেলার গ্রামের বাড়িতে যান। সেখানে পরিবারের সাথে সাক্ষাৎ, কবর জিয়ারত, দোয়া মিলাদ ও তবারক বিতরণে অংশগ্রহণ করবেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭