সেনবাগের ছাতারপাইয়া বাজারে খাল দখলমুক্ত করতে ব্যাপক অভিযান
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সেনবাগ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও খাল পুনরুদ্ধারের লক্ষ্যে বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এই অভিযানে সেনবাগ উপজেলার বহুল প্রতিক্ষিত ১ নং ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া বাজার এলাকায় খালের উপর নির্মিত ও দখলকৃত শতাধিক দোকানপাট এবং বেশ কিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানের ফলে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এটি বড় একটি পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।
প্রশাসন জানিয়েছে, খাল সংস্কার ও পুনরুদ্ধার কার্যক্রম চলমান থাকবে। অচিরেই সেনবাগ উপজেলার অন্যান্য ইউনিয়নসহ আশেপাশের এলাকায়ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অনুরূপ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।