বারইয়ারহাট পৌরসভায় রাজনৈতিক পরিচয়ে জমি দখলের পাঁয়তারা
মাদক ও চাঁদাবাজি মামলার আসামি মুশফিক উদ্দিন গং নতুন করে জমি দখলের চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে জমি দখলের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপি পরিচয়ে প্রভাব বিস্তারকারী একাধিক মামলার আসামি মুশফিক উদ্দিন গং সম্প্রতি আবারও জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, বারইয়ারহাট থানা মসজিদ কমিটির সভাপতি কুতুব উদ্দিন চৌধুরীর মালিকানাধীন হাসপাতালের পেছনে বরফ কল সংলগ্ন জমি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে মুশফিক উদ্দিন গণ ও তার সহযোগীরা।
কুতুব উদ্দিন চৌধুরী বলেন—
“এ জমির বৈধ মালিক আমি। দীর্ঘদিন ধরে আমার নামে খাজনা পরিশোধ করে আসছি। কিন্তু সম্প্রতি মুশফিক উদ্দিন গণ ও তার দলবল বিএনপি পরিচয় ব্যবহার করে জমি দখলের চেষ্টা করছে। তারা আমাকে নানা রকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, মুশফিক উদ্দিন গণের বিরুদ্ধে পূর্বে চাঁদাবাজি ও মাদক আইনের একাধিক মামলা রয়েছে। বিশেষ করে, তিনি জোরারগঞ্জ থানার জি.আর. ২৮১/১৮ ইং, সরকার বনাম মুশফিক গং মামলা ও এস.টি. মামলা নম্বর ৬৯৪/২০ ইং, ১ম অতিরিক্ত দায়রা জজ আদালত, চট্টগ্রাম (তারিখ ৭/৮/২৫ সাক্ষীর জন্য) মামলার আসামি। মামলার আসামি হয়েও রাজনৈতিক পরিচয়ের দাপটে তিনি এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছেন। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হলেও খোলাখুলি প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ—
“একজন মাদক মামলার আসামি যদি এভাবে খোলাখুলি জমি দখলের চেষ্টা চালাতে পারে, তবে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে? প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”
পুলিশ জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনজীবীরা মনে করছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অপরাধ চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ দমনে দ্রুত আইনি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।