হাসপাতাল মোড়স্থ রওশন পার্টি সেন্টার সংলগ্ন জনতা মোটরস্ এর সামনে থেকে চুরি হওয়া সিএনজি (CNG) নোয়াখালী থেকে উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
ফখরুল আলম সাজু:
ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এর বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মর্ম সিংহ ত্রিপুরা - এর সার্বিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭/০৮/২০২৫ইং তারিখ নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন নবগ্রাম বাজারে অভিযান পরিচালনা করে মোঃ মমিন উল্লাহ্ (৫৯),পিতা- মৃত আবু বক্কর ছিদ্দিক,সাং-নবগ্রাম ,থানা- কবিরহাট,জেলা-নোয়াখালী’কে চুরি হওয়া সিএনজি সহ গ্রেফতার করেন।
সিএজিটি গত ১৫-০৮-২০২৫ খ্রিঃ ফেনী সদর থানাধীন হাসপাতাল মোড়স্থ রওশন পার্টি সেন্টার সংলগ্ন জনতা মোটরস্ এর সামনে থেকে চুরি হওয়ার পর সিএনজিটির মালিক মোঃ হারুন (৪২) ফেনী সদর থানায় এজাহার দায়ের করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।