দূর্নীতির অভিযোগে ফেনীর পানি উন্নয়ন বোর্ডে দুদকে-র অভিযান
এম এ দেওয়ানী:
দুর্নীতির অভিযোগ তদন্তে ফেনী পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ (বুধবার, ৬ই আগস্ট) সকাল ১০টায় এ অভিযান চালান দুদক।
সংস্থার সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেন।
সাম্প্রতিক সময়ের বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীর ভেঙে যাওয়া নদী তীরবর্তী বাঁধের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযান পরিচালনা করেন দুদকে-র এক সহকারী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম।
সকাল ১০টায় উনারা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে আসেন বিভিন্ন কাগজপত্র ও নথি দেখেন এরপর সরজমিনে পরিদর্শনের জন্য ফুলগাজী ও পরশুরামের বাঁধের ভাঙা স্থান পরিদর্শন করেন।
দুদক জানায়, সরেজমিন পরিদর্শন ও বিস্তারিত তদন্তের পর ৪৮ ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে রিপোর্ট পেশ করবে দুদক।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।