পৃথক অভিযানে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামীকে র্যাব-১০ এর গ্রেফতার
ফখরুল আলম সাজু
রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকায় পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, ২৭ জুলাই রবিবার দুপুর অনুমান ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি দল ঢাকার লালবাগ থানাধীন লোহার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দায়রা মামলা নং- ২৯৮৪/১২; ধারা- ১৯(১) এর ৩(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর অধীনে ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মোঃ মনির হোসেন (৫০), পিতা- মৃত সোহরাব হোসেন, সাং- বাবুপুর, থানা- কালিয়া, জেলা- নড়াইল কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা অনুমান ৬টা ১০ মিনিটে র্যাব-১০ এর আরেকটি দল ঢাকার চকবাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলা নং- ১১১/১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মোঃ আলিম শেখ (২৬), পিতা- শহিদ শেখ, সাং- রামনগর, থানা- কালিয়া, জেলা- নড়াইল কে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।