রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

নোয়াখালীতে মাননীয় অ্যাডিশনাল আইজিপি (ফিন্যান্স)–এর বার্ষিক পরিদর্শন

নোয়াখালীতে মাননীয় অ্যাডিশনাল আইজিপি (ফিন্যান্স)–এর বার্ষিক পরিদর্শন
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

আজ রবিবার (২৭ জুলাই ২০২৫) সকাল ১০টায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পরিদর্শন, বিশেষ কল্যাণ সভা ও রিজার্ভ অফিস পরিদর্শনের উদ্দেশ্যে আগমন করেন বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার মাননীয় অ্যাডিশনাল আইজিপি (ফিন্যান্স) জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম।

পুলিশ লাইন্সে আগমনকালে পুলিশ সুপার, নোয়াখালী জনাব মোঃ আবদুল্লাহ-আল-ফারুক মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

পরিদর্শনের শুরুতে মহোদয় পুলিশ লাইন্সের অস্ত্রাগার পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি ফোর্সের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া তিনি পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও দায়িত্ব পালনে উৎসাহ প্রদানমূলক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নোয়াখালী।

কল্যাণ সভা শেষে অ্যাডিশনাল আইজিপি (ফিন্যান্স) মহোদয় রিজার্ভ অফিস ও বিভাগীয় রেশন স্টোর পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

দিনব্যাপী এ সফরের শেষ পর্যায়ে তিনি জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের নিয়ে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭