রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

সেনবাগে নেশাগ্রস্থ এক পিতার সন্তানের করুন আর্তনাদ

সেনবাগে নেশাগ্রস্থ এক পিতার সন্তানের করুন আর্তনাদ
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

"আমি আর পারছি না, তিনদিন ধরে ভাত নেই, এক সন্তানের হৃদয়বিদারক আর্তনাদ।" নেশাগ্রস্থ এক পিতার সন্তানের করুন এ আর্তনাদে ফুটে উঠেছে বাবার পতনের করুণ চিত্র।

নোয়াখালীর সেনবাগের ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড দক্ষিণ মইশাই গ্রামে এক অসহায় সন্তানের আর্তনাদ ফেইসবুকে পোস্টের মাধ্যমে তুলে ধরেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

“এই কাপুরুষটি আমার বাবা। ছেলে-মেয়ে জন্ম দিতে পারলেও ঠিকমতো চালাতে পারে না। তিনদিন ধরে আমাদের ঘরে চাউল নেই, বাজার নেই,আর সে মোবাইলে জুয়া খেলে আর মদ খেয়ে পড়ে থাকে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সন্তানের হৃদয়বিদারক পোস্ট

এ যেন এক চরম মানবিক বিপর্যয়,এক পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার করুণ দলিল।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ মইশাই গ্রামের বাসিন্দা মৃত জয়নালের ছেলে ইব্রাহিম খলিল-এক সময়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কিন্তু আজ, সে এক আত্মমর্যাদাহীন, নেশা গ্রস্থ ও আসক্তি এক সহিংসতার প্রতীক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যায়, ইব্রাহিম খলিল মদের বোতল হাতে, সিগারেট টানছে, আবার কোথাও গলায় বোতল ঠেকিয়ে মদ পান করছে। অভিযোগ রয়েছে-সে প্রতিদিন মোবাইল ফোনে জুয়া খেলে, মাদক সেবন করে এবং নেশার ঘোরে তার স্ত্রী ও সন্তানদের ওপর চালায় অমানবিক নির্যাতন। এমনকি খাবারও আনেনি তিনদিন ধরে।

এলাকাবাসীর আতঙ্ক আর নীরবতা

মইশাই গ্রামের একাধিক সচেতন নাগরিক (যারা নিরাপত্তার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরে ইয়াবা, মদ এবং জুয়ার সঙ্গে জড়িত। তার সন্ত্রাসী আচরণে গ্রামের সাধারণ মানুষ মুখ খোলার সাহস পায় না। স্থানীয় স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের মাঝেও তৈরি হয়েছে ভয়ানক এক বার্তা-“নেশাগ্রস্ত বাবার ভয়ে সন্তানকেও সামাজিক মাধ্যমে যেতে হয় সাহায্য চাইতে!”

প্রশাসনের প্রতি আকুল আবেদন
এই ঘটনায় পরিবারটির সন্তান সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি প্রকাশ করে আবেদন জানিয়েছেন-“আমাকে ও আমার মাকে বাঁচান”। এ যেন এক বিপন্ন কণ্ঠের আর্তনাদ, যা কাঁপিয়ে দেয় বিবেকবান প্রতিটি হৃদয়কে।

আমরা সচেতন মহল এর পক্ষ থেকে নোয়াখালী জেলা পুলিশ সুপার,সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁদের প্রতি অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই পরিবারের জন্য দ্রুত পদক্ষেপ নিন।

এই ব্যর্থ পিতার বিরুদ্ধে মাদক, পারিবারিক সহিংসতা ও জুয়া সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।

সমাজ কী বলছে?একজন সচেতন নাগরিক মন্তব্য করেন-
" যে সন্তান সামাজিক যোগাযোগ উমাধ্যমে বাবার বিরুদ্ধে লিখতে বাধ্য হয়, বুঝতে হবে-সেখানে নীরবতা মানেই অন্যায়ের পক্ষে অবস্থান। প্রশাসনের উচিত এ ধরনের বিকৃত পুরুষদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া।”

প্রতিবেদকের মন্তব্য:এটা শুধু একটি পরিবারের আর্তনাদ নয়, বরং গোটা সমাজের জন্য এক করুন সতর্কবার্তা।

আমরা কি মুখ ফিরিয়ে থাকব? নাকি সোচ্চার হবো অন্যায়ের বিরুদ্ধে?

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭