রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

সেনবাগে ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার।

সেনবাগে ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার।
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।

আজ ২৬ জুলাই ২০২৫, দুপুর আনুমানিক ১টার সময় সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেবারহাট বাজারের "দরজা গ্যালারি" নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে কাবিলপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী মমিনুল হকের ছেলে মোতালেব (৪০) ও তার সহযোগী সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব (২৫) কে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোতালেব ও পলাতক আসামী বুলেট ফারুক ওরফে মুন্না কক্সবাজার থেকে ফেনী থেকে ইয়াবার একটি চালান এনে সেবারহাট বাজারে রাকিবের কাছে হস্তান্তরের সময় পুলিশের হাতে ধরা পড়ে। স্থানীয় জনতার সহায়তায় সেনবাগ থানা পুলিশ তাদের আটক করে।

তাদের হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা লেনদেনের নগদ ১৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭