ইনস্পেক্টর (নিরস্ত্র) পদে পদোন্নতি পেলেন মো: আনোয়ার হোসেন, দায়িত্ব নিলেন সিআইডি-তে
শাহরিয়ার শুভ:
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদস্য মো: আনোয়ার হোসেন গত ১৭ জুলাই ২০২৫ তারিখে ইনস্পেক্টর (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন। এরপর ২১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার জনাব এহতেশামুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ওবায়দুর রহমান স্যারের হাত থেকে র্যাংক ব্যাজ গ্রহণ করে তিনি নতুন পদে দায়িত্ব গ্রহণ করেন।
পদোন্নতির পর আনোয়ার হোসেনকে সিআইডি, বাংলাদেশ পুলিশ, ঢাকা-তে বদলি করা হয়েছে।
দায়িত্ব পালনের সময় বিশেষ করে সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় আনোয়ার হোসেন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করেছেন। স্থানীয় মানুষদের অকুণ্ঠ ভালোবাসা ও সহযোগিতা তাঁকে সাহস জুগিয়েছে। তিনি জানান, “এই এলাকার মানুষের আন্তরিক সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। আমি মনে করি, ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনের সময় যে সাফল্য পেয়েছি, তার কৃতিত্ব এই জেলার সাধারণ মানুষদের। যদি কোথাও ভুল হয়ে থাকে, তার দায়ভার একান্তই আমার।”
তিনি আরও বলেন, “নতুন কর্মস্থলেও আগের মতো সততা ও আন্তরিকতা নিয়ে জনসেবা করে যেতে চাই। এজন্য সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।”
দায়িত্ব পালনের সময় কারও মনে কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন ইনস্পেক্টর আনোয়ার। একইসঙ্গে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।