রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

সেনবাগ পৌর যুব জামায়াতের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও মানবিক যোদ্বা আলাউদ্দিন আলোর নেতৃত্বে খালের উপর সাঁকো তৈরি।

সেনবাগ পৌর যুব জামায়াতের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও মানবিক যোদ্বা আলাউদ্দিন আলোর নেতৃত্বে খালের উপর সাঁকো তৈরি।
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি

অদ্য ২১ জুলাই ২০২৫ সেনবাগ পৌরসভার ৫ নং কালীগঞ্জ জহিরের নতুন বাড়ির দরজায় এ সাঁকো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উল্লেখ্য, খালের পশ্চিম পাড়ে প্রবাসী জহিরের পরিবারসহ বেশ কিছু পরিবারের বসতি হওয়ায় খাল অতিক্রম করে যাওয়া ছাড়া তাদের আর কোন বিকল্প রাস্তা নাই। গত কিছুদিন পূর্বে প্রবাসী জহিরের ৫ বছরের কন্যা সন্তান হাবিবা খালের একটি গাছ শোয়ানো সাঁকো পার হওয়ার সময় পা পিছলে খালে পড়ে যায়। ভাগ্যক্রমে একজন সিএনজি ড্রাইভার তাকে খালের মধ্যে কাতরাতে দেখে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাড়িটিতে আরো বেশ কয়েকজন বয়োঃবৃদ্ধ এবং বেশ কয়েকটি শিশু বসবাস করে। বিষয়টি নিয়ে প্রবাসী জহির উদ্বিগ্ন ছিল। তিনি ওয়ার্ল্ড ভলান্টিয়ার্স বাংলাদেশ এর পরিচালক তুহিন এর দৃষ্টি আকর্ষণ করলে নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলো ভাইয়ের সহযোগিতায় সাঁকো নির্মানের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের আলোকে কাঠ দিয়ে একটি সাঁকো তৈরি করা হয়। যা অদ্য ২১ জুলাই বিকাল ৫ ঘটিকায় চলাচলের জন্য দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ পৌরসভার সম্মানিত আমির মাওলানা ইয়াছিন মিয়াজি, ৪ নং কাদরা ইউনিয়ন আমির গোলাম হোসেন শাহিন, সমাজসেবক আব্দুল আজিজ, ডাক্তার আজাদুর রহমান, প্রবাসী জহিরের পিতা রফিকুল ইসলাম, রিয়াদ,মহিন, স্বপন প্রমুখ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭