রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

সেনবাগে পরীক্ষার হলে দলবল নিয়ে ঢুকে পড়ায় বহিষ্কৃত হলেন ছাত্রদল নেতা সানাউল্লাহ

সেনবাগে পরীক্ষার হলে দলবল নিয়ে ঢুকে পড়ায় বহিষ্কৃত হলেন ছাত্রদল নেতা সানাউল্লাহ
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দলবল নিয়ে ঢুকে পড়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) কেন্দ্রীয় সংসদ থেকে বহিষ্কার হয়েছেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ।

সারাদেশের মতো নোয়াখালী জেলাতেও বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ ৪৮ ঘণ্টা আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা শুরুর পূর্বে সেনবাগ উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে দলবল নিয়ে প্রবেশ করেন মোহাম্মদ সানাউল্লাহ। তিনি কেন্দ্রের ভেতরে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর অনুমোদনে মোহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহ্বায়ক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭