কোরবানির পশুর চামড়া নদীতে ফেলে দেওয়ার অপরাধে গ্রেফতার হওয়া মৌসুমী ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী শুক্কুরকে জামিন দিয়েছেন আদালতের বিচারক
ফেনী প্রতিনিধি:
গ্রামে ঘুরে ঘুরে কোরবানির পশুর চামড়া ক্রয় করে কোথাও বিক্রি করতে না পেরে বুক ভরা কষ্ট নিয়ে রাগে ক্ষোভে সিলোনিয়া নদীতে চামড়া ফেলে দেওয়ার অপরাধে পরিবেশ দূষণ আইনে গ্রেপ্তার হওয়া শুক্কুরকে জামিন দিয়েছেন আদালতের বিচারক।
এর আগে রবিবার রাতে মালিপাথর থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলে শুক্কুরের আইনজীবী আদালতের বিচারকের কাছে তার জামিনের প্রার্থনা করেন। আদালতের বিচারক শুক্কুরের জামিন মঞ্জুর করে। সোমবার বিকেলে শুক্কুর কারাগার থেকে মুক্তি পান।
পরশুরামে কোরবানির পশুর চামড়া নদীতে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী চামড়া ব্যবসায়ী শুক্কুরকে গ্রেফতার করে পরশুরাম থানা পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে পরিবেশ দূষণের মামলার নির্দেশনা দেন।
পুলিশ পরিবেশ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হলে বিকালে আদালত তাকে জামিন দেন।
শুক্কুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের আবদুল মান্নানের ছেলে। সে একজন মৌসুমী চামড়া ব্যবসায়ী।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।