রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ভৈরবে দেড় বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, মা আটক

ভৈরবে দেড় বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, মা আটক
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকা থেকে নূসরাত (১.৫ বছর) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিশুর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধায় জিজ্ঞাসাবাদের জন্য তার মা আয়সা বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

প্রাথমিক তদন্তে শিশুর শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে বালিশচাপা দিয়ে হত্যার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোয়াদ রুহানী বলেন, ঘটনার সময় শিশুটির বাবা বাসায় ছিলেন না।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং শিশুটির মাকে থানায় নিয়ে আসি।

জানা যায়, শহরের জগন্নাথপুর এলাকার শাহিন কবিরের বাড়িতে ভাড়া থাকতেন উমর ফারুক ও আয়সা দম্পতি।
শনিবার সন্ধ্যায় আয়সা শিশু নূসরাতের নিথর দেহ সামনে নিয়ে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য রোববার সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।নিহতের বাবা উমর ফারুক থানায় এলে মামলা নেয়া হবে বলেও জানায় পুলিশ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭