ফেনীতে ছয় মাসে প্রায় ২ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ
ফখরুল আলম সাজু:
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল কর্তৃক বিগত ছয়মাসে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কি, গাঁজা, বিয়ার, ফেন্সিডিল, ইয়াবা এবং ভারতীয় টার্গেট ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯০ লক্ষ ৬৪ হাজার ৯০৫ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ জমা দেওয়া হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোশাররফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এসব মাদক দ্রব্য ঈদের পর আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।