রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

নারায়ণগঞ্জে বাস কাউন্টারে সেনা অভিযান,অতিরিক্ত ভাড়া আদায়ে আটক ৬

নারায়ণগঞ্জে বাস কাউন্টারে সেনা অভিযান,অতিরিক্ত ভাড়া আদায়ে আটক ৬
প্রিন্ট নিউজ

মো: শাহীন আলম স্টাফ রিপোর্টার ঢাকা:

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় দূরপাল্লার বাস কাউন্টারে ঝটিকা অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (১ জুন) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। যাত্রী সাধারণের অভিযোগের প্রেক্ষিতে চাষাঢ়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর সদস্যরা হঠাৎ করে উপস্থিত হয়ে টিকিট বিক্রির মূল্য যাচাই করতে শুরু করেন। এ সময় তারা কাউন্টার কর্মী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কাউন্টার কর্মীরা অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করেন এবং যাত্রীদের অতিরিক্ত নেয়া অর্থ ফেরত দেন।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ঈদ উপলক্ষে সাধারণ যাত্রীদের ভোগান্তি দূর করতে আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭